প্রকাশ :: ... | ... | ...

পুঠিয়ায় বাস ও সেনাবাহিনীর গাড়ি মুখোমুখি সংঘর্ষ--ড্রাইভার সেনা সদস্য আহ


সংযুক্ত ছবি

সংগৃহীত

স্টাফ রিপোর্টার,রাজশাহী রাজশাহীর পুঠিয়ায় এবার বাস ও সেনাবাহিনী গাড়ি মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় নাটোর- রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ নাটোর রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের বহনকৃত গাড়িটির তেলের টাংকি ভেঙ্গে গিয়ে তেল মাটিতে পড়তে থাকে। সে সময় স্থানীয়রা এসে বালতিতে করে তেলগুলো জড়ো করে। পরে খবর পেয়ে উঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, বিকেল প্রায় সাড়ে চারটার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ি থেকে আমরা এখনো ধরতে পারিনি তবে একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।