Breaking News:

যুব সমাজের উদ্যোগে মাদক বন্ধের দাবিতে মাদক বিরোধী আলোচনা সভা।

মোঃ নাজমুল আলম উপজেলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

মোঃ নাজমুল আলম উপজেলা প্রতিনিধি,

 গাজীপুর  সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকায় সচেতন যুব সমাজের উদ্যোগে অত্র এলাকায় মাদক বন্ধের দাবিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব আবু তাহের মুসল্লী। 
সভাপতিত্ব করেন, জনাব আলহাজ্ব আনসার আলী মাতাব্বর। 

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবংএলাকাকে মাদক মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে এই সচেতন তামূলক সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক কেবল একজনকে ধ্বংস করে না বরং এটি একটি পরিবার ও সমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যায়। যুব সমাজেরই জাতির তাই মাদক থেকে দূরে তাদের দেশ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।। 

মাদক বিরোধী এই সামাজিক আন্দোলনকে প্রতিটি  পাড়ায়-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। তিনি যুব সমাজের এই আন্দোলনকে প্রশংসা করে বলেন এই যুবসমাজই পারে মাদকের বিরুদ্ধে সচ্চার হতে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন দেশ ও দেশের কল্যাণে সবাইকে মাদক বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করতে হবে। 

সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। আলোচনা সভায় এলাকার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক তরুণ ও যুব সমাজ অংশগ্রহণ করেন।  বক্তারা অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ গ্রহণ করেন এবং মাদক মুক্ত সমাজ ঘঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত