Breaking News:

রাজশাহীতে পাটখেতে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী জেলা প্রতিনিধি,
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীর চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ বুধবার দুপুরে চারঘাট থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার বিবরণ অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ওই তরুণী স্থানীয় একটি মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের এক যুবক কিছু দেখানোর কথা বলে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আরও দুই যুবক অপেক্ষা করছিল।

অভিযোগে বলা হয়েছে, তিনজন মিলে তরুণীকে পার্শ্ববর্তী পাটখেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তাঁরা হলেন উপজেলার শ্রীখন্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি মায়ের বাড়িতে থাকেন।

ঘটনার পর তরুণী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা আজ সকালে তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত