Breaking News:

থানাধীন জামসিংএলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

 

মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা) 

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২৯/০৭/২০২৬ খ্রি. 
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। 
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জামসিং এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাজমুল (২৮), পিতা-জিন্নাত আলী, মাতা-নাসিমা বেগম, সাং-লাঙ্গল আলা, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-জামসিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির নগদ ৭৭০০/-(সাত হাজার সাতশত) টাকা উদ্ধার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কাঠপট্টি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। আব্দুল কাদের (৫০), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মৃত সখিনা বেগম, সাং-পইক্কা, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, এ/পি সাং-ফুটনগর (শুক্কুরের বাড়ির ভাড়াটিয়া), থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:০০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। টিটু মিয়া (৩১), পিতা-ওমর আলী, মাতা-পরী বানু, সাং-চাকলগ্রাম,  থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ০১ নং আসামী নাজমুল এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা, ৩ নং আসামী টিটু মিয়ার বিরুদ্ধে ৯ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত