Breaking News:

তাহেরপুর কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী-অনুষ্ঠিত

: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার,রাজশাহী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার,রাজশাহী 


রাজশাহীর বাগমারা  উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ  পরিবেশে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬- এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী  সম্পন্ন হয়েছে।
দিনভর আনন্দ-উচ্ছ্বাস  আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য  দিয়ে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ  আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ  রাজশাহী। তিনি তাঁর  বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও দেশপ্রেমের চেতনায়  উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ডি.এম জিয়াউর রহমান  জিয়া, সদস্য, রাজশাহী  জেলা বিএনপি ও আহ্বায়ক, বাগমারা উপজেলা  বিএনপি।
জনাব মাহবুব সিদ্দিকী, সভাপতি, হেরিটেজ  রাজশাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর  কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, তাহেরপুর পৌরসভার  সাবেক মেয়র এবং তাহেরপুর পৌর  বিএনপির সভাপতি জনাব আবু নাঈম মোঃ সামসুর  রহমান মিন্টু। 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত  বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  জনাব মোঃ নজরুল ইসলাম মন্ডল। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী  দিনে  আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তি  উপস্থিত দর্শকদের  মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন  আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সঞ্চালনায়: মোঃ সোহেল  রানা শিক্ষক  প্রতিনিধি, তাহেরপুর কলেজ। খেলাধুলা দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ  প্রায় ২০টি ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা  ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া  হয়।
উপস্থিতি কলেজের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে  জনাব আবু নাঈম মোঃ সামসুর রহমান মিন্টু বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক  বিকাশে খেলাধুলার কোনো বিকল্প  নেই। তাহেরপুর কলেজ আগামীতেও শিক্ষার পাশাপাশি  সহ-শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব বজায়  রাখবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত