Breaking News:

আর পি এফ কর্মীর সাথে- নেতাজি মেট্রো স্টেশনে- মহিলা যাত্রীর  চুলোচুলি স্টেশনে  চাঞ্চল্য।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, কলকাতার নেতাজি মেট্রো স্টেশনন ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। 9 সেপ্টেম্বর বুধবার, মেট্রোরেলের আর পি এফ কর্মীর  সাথে  মেট্রো জাতির চুলোচুলি থেকে হাতাহাতি। ঘটনাস্থলে আর পি এফ অফিসাররা। 

বিতর্কে ফের জোরালো  কলকাতা মেট্রোরেল, এবার নেতাজি মেট্রো স্টেশনে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনার ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, 

প্রত্যক্ষদর্শীদের মতে,  টিকিট বা নিরাপত্তা তল্লাশি নিয়ে প্রথমে দুজনের মধ্যে বসচা শুরু হয়,  সেই থেকে কথা কাটাকাটি মুহূর্তের মধ্যে তা হাতাহাতি  ও  চুলোচুলিতে গড়ায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা প্রথমে হতবাক হয়ে গেলেও  পরে তারাই ছুটে এসে দুজনকে থামান, 

খবর পেয়ে ঘটনাস্থলে আছে মেট্রো পুলিশের অন্যান্য কর্মীরা এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন, মহিলা যাত্রীর অভিযোগ আর পি এফ কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অন্যদিকে আর পি এফ এর দাবী, ওই মহিলা যাত্রী কর্তব্যরত কর্মীর সঙ্গে অসভ্য আচরণ করেছেন এবং সরকারি কাজে বাধা দিয়েছেন।,

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের পরে সত্যিটা সামনে আসবে, এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা ও আর পিএফ  কর্মীদের ব্যবহার নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে মেট্রযাত্রীদের। এইভাবে বিভিন্ন মেট্রো স্টেশনের ভেতরে বারবার ঘটনা ঘটায়। 

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত