রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার।, ঝাড়গ্রাম জেলার পাড়াবিট হাউস এলাকায়, পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পালানোর চেষ্টা করছিল দুই লরিচালক, ধাওয়া করে দুটি লরি আটকে ৪৫টি গরু উদ্ধার । ঘটনাটি ঘটে ঝাড়্গ্রামে।
জানা যায় রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হলো না গাড়ি চালকদের, ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলায়, পুলিশের তৎপরতায় ধাওয়া করে গরু বজায় দুটি লরি আটক করেন এবং গাড়ির ভেতর থেকে ৪৫টি গরু উদ্ধার করেন, দুই চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা থেকে কলকাতার উদ্দেশ্যে গরু নিয়ে যাচ্ছিল দুটি লরি, মধ্যরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়াবিট হাউস এলাকার টোল প্লাজার কাছে পুলিশের নজরে আসে গাড়ি দুটি। পুলিশের সন্দেহ হওয়ায় লরি গুলিকে থামানোর চেষ্টা করেন, এরপর শুরু হয় পুলিশের ধাওয়া।
বেশ কিছুটা পথ তাড়া করার পর ,শেষ পর্যন্ত লরি গুলিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়ির ভিতরে তল্লাশি চালাতে পুলিশের চোখ কপালে ওঠে, লরির ভেতরে বাঁধা অবস্থায় ছিল মোট ৪৫ টি গরু। পুলিশের প্রাথমিক অনুমান ,বেআইনিভাবে গরুগুলিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল , পুলিশের তৎপর্যয় পাচারের সেই চেষ্টা বাঞ্চাল হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ, অভিযুক্ত দুজনকেই ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়।
তবে ঘটনার পিছনে কোন বড় পাচার চক্র কাজ করছে কিনা, গরুগুলির গন্তব্য কোথায় ছিল এবং এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। গরুগুলির মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।