Breaking News:

মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত

রিপন হোসেন, প্রতিনিধি মান্দা (নওগাঁ)
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

রিপন হোসেন, প্রতিনিধি মান্দা (নওগাঁ) 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধনের পাশাপাশি আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে ​সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাম্যবাদী চিন্তা তরুণ সমাজকে দেশপ্রেম, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকচেতনায় উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ জাতীয় আয়োজন শিক্ষার্থীদের মাঝে কবির সৃষ্টি ও আদর্শকে নতুন করে ধারণ করার সুযোগ করে দেবে।

​উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীদের  অংশগ্রহণে এক মনোজ্ঞ নজরুল সংগীতের  অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির মকলেছুর রহমান মকেসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত