Breaking News:

ইসমাইলপুর পাগলা বাজারে কৃষকদের আয়োজনে মতবিনিময় ও প্রীতিভোজ

নিজস্ব প্রতিবেদক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

নিজস্ব প্রতিবেদক, 

রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইসমাইলপুর পাগলা বাজারে স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসমাইল গ্রামের বরবান্দা টিমের উদ্যোগে এ আয়োজন করা হয়। বরবান্দা টিমের সদস্যরা মূলত কৃষক। তাদের আন্তরিক ও সুন্দর আয়োজনে অংশ নিয়ে ৬ নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাম পারভেজ আনন্দ প্রকাশ করেন।
এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কৃষক ভাইদের এমন আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অত্যন্ত আনন্দিত ও অভিভূত। তাঁদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত